বালাগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করলেন এমপি হাবিব
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:১৯ AM

বালাগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করলেন এমপি হাবিব

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৬/২০২৪ ০৭:১৭:৫৮ AM

বালাগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করলেন এমপি হাবিব


"স্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক" এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ভূমিসেবা সপ্তাহ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটের বালাগঞ্জ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে শনিবার বিকাল ৩ টায় ভূমি অফিসের সামনে ভূমিসেবা সপ্তাহ'র  উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেছেন  সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হকের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ  সাদিক আল শাফিন'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বালাগঞ্জ উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান মো: আনহার মিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো: জুনেদ মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন ইমন, সহসাধারণ সম্পাদক রাজিন আহমদ, সদস্য শাহাবুদ্দিন শাহীন, আবুল কাশেম অফিক প্রমুখ ।

এছাড়াও উপজেলার ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/প্রতিনিধি/মিমো

সিলেটজুড়ে


মহানগর