হবিগঞ্জে হাসঁ চরাতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:৪০ PM

হবিগঞ্জে হাসঁ চরাতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৬/২০২৪ ০৭:০২:০৯ AM

হবিগঞ্জে হাসঁ চরাতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু


হবিগঞ্জের বানিয়াচং  উপজেলায়  বজ্রপাতে  লিটন মিয়া (২৭) নামে এক হাঁস খামারির মৃত্যু হয়েছে। নিহত লিটন মিয়া উপজেলার খাড়াউড়া গ্রামে মনজব আলীর ছেলে।

রোববার বিকেল ৪ টার দিকে উপজেলার খাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লিটন হাঁস পালন করতেন। রোববার বিকেল হাঁস নিয়ে বাড়ির পাশে হাওরে যান। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় এবং তার উপর আকস্মিক বজ্রপাত হলে তিনি আহত হন পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বানিয়াচং থানার ওসি মো.দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর