উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে সবাই মিলে কাজ করতে হবে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৯ AM

উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে সবাই মিলে কাজ করতে হবে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০১/২০২৪ ০৮:২২:১৯ AM

উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে সবাই মিলে কাজ করতে হবে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী



প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, দক্ষতা না থাকলে বিদেশে ভালো কাজ পাওয়া যায় না। কাজেই, কোন দেশ কি ধরনের জনশক্তি চাইছে ; সেই বিষয়টি বিবেচনা করে, সংশ্লিষ্ট বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে  বিদেশে কর্মী পাঠানো হবে। তাই উপযুক্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি রপ্তানিতে সরকার গুরুত্বসহকারে কাজ করছে। সর্বপোরী সম্বৃদ্ধ - উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে সবাই মিলে কাজ করতে হবে।

সোমবার সন্ধ্যায় সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করতে চেয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। কোন ষড়যন্ত্র কাজে লাগবে না। সকল ষড়যন্ত্রকে অতিক্রম করে আমরা এগিয়ে যাবো।

এসময় সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার বিকাল ৫টা ২৫ মিনিটে দায়িত্ব পাওয়ার পর প্রথম জন্মভূমিতে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর শফিকুর রহমান চৌধুরী।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর