সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের বিশ্বনাথের লামাকাজী এলাকায় সিরাজপুর কাজীবাড়ীর পশ্চিমে সাহেবনগর পয়েন্টে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাইকাপন গ্রামের বদরুল আলমের ছেলে শিব্বির আহমেদ (৪২) ও কৌশর আলমের ছেলে শাহিন মিয়া (২৮)।
বৃহস্পতিবার সুনামগঞ্জগামী শ্যামলী বাসের মুখামুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
জানা যায়, বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজীর সিরাজপুর কাজীবাড়ীর পশ্চিমে সাহেবনগর পয়েন্ট সংলগ্ন এলাকায় সিলেটগামী লেগুনার সাথে সুনামগঞ্জগামী শ্যামলী বাসের মুখামুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লেগুনার চালকসহ তিনজন মারাত্বক আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন।
সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সম্রাট তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় হতাতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
আজকের সিলেট/ডি/এপি









