বড়লেখায় শিশু ধ র্ষ ণ, বৃদ্ধ গ্রেফতার
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৫৯ AM

বড়লেখায় শিশু ধ র্ষ ণ, বৃদ্ধ গ্রেফতার

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৬/২০২৪ ০৫:২৫:৫৬ AM

বড়লেখায় শিশু ধ র্ষ ণ, বৃদ্ধ গ্রেফতার


মৌলভীবাজারের বড়লেখায় এক শিশুকে (১০) ধ র্ষ ণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার মামলায় জিলা মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত জিলাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে প্ররণ করেন। 

এর আগে বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে বড়লেখা পৌর এলাকার একটি কলোনীতে এ ঘটনা ঘটে। 

এদিকে নির্যাতনের শিকার ওই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই শিশু তার নানীর সঙ্গে বড়লেখা পৌর এলাকার একটি কলোনীতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে। একই কলোনীতে আসামি জিলা মিয়াও থাকেন। ঘটনার দিন গত বৃহস্পতিবার (১২ জুন) দুপুর আড়াইটার দিকে ওই শিশু প্রকৃতির ডাকে সাড়া দিতে জিলা মিয়ার বসতঘরের সামনে দিয়ে যাচ্ছিল। এসময় আসামি জিলা মিয়া ওই শিশুর হাত ধরে টেনে জোরপূর্বক তার ঘরে নিয়ে যায়। পরে দরজা বন্ধ করে শিশুর ওপর পাশবিক নির্যাতন চালায়। 

এসময় শিশু চিৎকার দিলে তার নানী দ্রুত গিয়ে জিলা মিয়াকে ঘরের দরজা খুলতে বলেন। দরজা খোলার পরে ওই শিশুর নানী তাকে আহত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় রাতেই ওই শিশুর পিতা থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামি জিলাকে গ্রেপ্তার করে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী এ ঘটনায় মামলা ও আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুরে আসামী জিলাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের সিলেট/বার্তা/কে.আর

সিলেটজুড়ে


মহানগর