সুনামগঞ্জের মধ্যনগরে জমেছে ঈদের কেনাকাটা। ঈদুল আযহা'কে সামনে রেখে সবরকম দোকানীরাই ব্যস্ত সময় পাড় করছেন।এরমধ্যে কাপড়ের দোকানগুলোতে ভিড় জমেছে খুববেশী।
শুক্রবার দুপুরে মধ্যনগর উপজেলা সদরের খলিফা পট্টিতেই এমনটা দেখা গেছে। বাহারী রঙ্গের হরেক রকম পোশাক ও মনোহারী দোকানীদের বেশ চোখে পড়ার মতো। তাছাড়া কুশল বিনিময়ও করছেন ক্রেতারা ও বিক্রেতারা। তাদের বেশ উদ্দীপনার মধ্যদিয়ে আত্মীয় স্বজনদের দিচ্ছেন পোশাকাদি উপহার।
ঈদুল আযহাকে সামনে রেখে বর্ষার প্রতিকূল আবহাওয়াতেই এলাকার প্রত্যেকটি মানুষ নিজেকে মানিয়ে, দুরদুরান্ত থেকে ঘরমুখী মানুষের ভিড় জমানো চিত্র রয়েছে, রাস্তা ঘাট সহ চারদিকে।
আজকের সিলেট/প্রতিনিধি/মিমো
অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে 








