শপথ নিলেন আরো ৫ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:০১ AM

শপথ নিলেন আরো ৫ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৬/২০২৪ ১১:১২:৫৪ AM

শপথ নিলেন আরো ৫ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা


ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নির্বাচিত সিলেট বিভাগের আরো ৫টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। উপজেলাগুলি হলো- সিলেট জেলার বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার,  মৌলভীবাজার উপজেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল।

শনিবার সকাল ১১টায় তাদেরকে শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী। শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিনহা।

শপথ নেয়া জনপ্রতিনিধিরা হলেন- বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আসগর, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি। ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাকুল ইসলাম সাব্বির, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মুজাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া বেগম। বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান মাওলানা আল মামুন খান, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার।

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, ভাইস চেয়ারম্যান এম এ ওয়াহাব, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, ভাইস চেয়ারম্যান রাজু দেব লিটন, ভাইস চেয়ারম্যান হাজেরা খাতুন।

এদিকে, শপথ গ্রহনের পর নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরন করে নেন বিভাগীয় কমিশনার।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর