দোয়ারাবাজারে সেলাই মেশিন বিতরণ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৯ AM

দোয়ারাবাজারে সেলাই মেশিন বিতরণ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০১/২০২৪ ০২:৫৪:৫৮ AM

দোয়ারাবাজারে সেলাই মেশিন বিতরণ

দোয়ারাবাজারে সেলাই মেশিন বিতরণ


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯নং সুরমা ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরের প্রশিক্ষণ প্রাপ্ত ১২ জন দরিদ্র মহিলাদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়। মঙ্গলবার (১৬ জানুয়ারী) সকালে উপজেলার সুরমা  ইউনিয়ন পরিষদ হল রুমে মেশিন বিতরণ করা হয়।


বীর মুক্তিযোদ্ধা আসক আলীর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ স্থানীয় সরকার উপ-পরিচালক দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  সুরমা ইউপি চেয়ারম্যান মো:হারুন অর রশিদ।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জোৎসারায়, শেফালী বেগম, জাহানারা বেগম, আব্দুর রউফ, মনির উদ্দিন, শাহজাহান মিয়া, মাসুদ মিয়া, মোশাররফ হোসেন ফরাজি, মো:জামাল উদ্দিন, আব্দুল হামিদ, আহসান উদ্দিন, ইউপি সচিব মোঃ শামসুল আলম, হিসাব সহকারী কাম- কম্পিউটার অপারেটর ইউসুফ মিয়া, উদ্দোক্তা মোস্তফা আহমেদ প্রমুখ

আজকের সিলেট/১৬ জানুয়ারি/এম এন/ জে কে এস

সিলেটজুড়ে


মহানগর