আজমিরীগঞ্জে বসতঘরে আগুন: প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫২ AM

আজমিরীগঞ্জে বসতঘরে আগুন: প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০১/২০২৪ ০৩:৫৮:০৩ AM

আজমিরীগঞ্জে বসতঘরে আগুন: প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

ফাইল ছবি


হবিগঞ্জের আজমিরীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার  সন্ধ্যায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামের মধ্যপাড়ার সুলতান মিয়ার কন্যা রোকেয়া আক্তারের বসতঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় হঠাৎ করে রোকেয়া বেগমের বসতঘরে আগুন দেখে চিৎকার শুরু করেন আশে পাশের বাড়ির লোকজন। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে রোকেয়া বেগমের বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। একই সাথে রোকেয়ার প্বার্শবর্তী প্রয়াত মুক্তিযোদ্ধা আলতু মিয়া এবং মালিক মিয়ার বসত ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রফিক মিয়া জানান, রোকেয়া আক্তার নিজের ঘর তালা দিয়ে প্বার্শবর্তী এক প্রতিবেশীর ঘরে গিয়েছিলেন।  আগুন জ্বলতে দেখে আশপাশের বাড়ির লেকজন চিৎকার শুরু করলে গ্রামবাসী এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। আগুনের সূত্রপাতের বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। তবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করা হচ্ছে। 

উপজেলার ইউএনও জুয়েল ভৌমিক বলেন, বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহযোগিতার কর্যক্রম প্রক্রিয়া চলমান রয়েছে। 

আজকের সিলেটের/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর