প্রিয়াঙ্কার নাক-গলায় রক্তের দাগ!
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৩ AM

প্রিয়াঙ্কার নাক-গলায় রক্তের দাগ!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৪ ০৩:৩৪:৩০ AM

প্রিয়াঙ্কার নাক-গলায় রক্তের দাগ!


সিনেমার শুটিংয়ে তারকাদের আহত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। বিশেষ করে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে প্রায়ই তারকাদের আহত হওয়ার খবর শোনা যায়। এদিকে, জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা যাচ্ছে তার ভ্রু-তে রক্তের দাগ। নাক থেকেও ঝড়ছে রক্ত। সারা বুকে রক্তের ছাপ। যদিও এতে মোটেও দুর্বল হয়ে পড়েননি তিনি।

প্রিয়াঙ্কা তার পরবর্তী ‘দ্য ব্লাফ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। নারী দস্যুদের গল্প নিয়ে তৈরি এ সিনেমা। এখানে দস্যুর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। বোঝা যাচ্ছে ভরপুর অ্যাকশন রয়েছে এ সিনেমা। দিন কয়েক আগেই এ সিনেমার শুটিং করতে গিয়ে গলায় চোট পান তিনি। সেই সময় ছবিটি পোস্ট করে প্রিয়াঙ্কা লেখেন, ‘পেশাগত প্রতিবন্ধকতা।’
অভিনয় কমিয়ে দেয়ার প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

তবে আপাতত সুস্থ আছেন অভিনেত্রী। এ মুহূর্তে শুটিং চলছে ‘দ্য ব্লাফ’সিনেমার। সিনেমাটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর