মেন্দিবাগ থেকে যুবকের লাশ উদ্ধার
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৭ AM

মেন্দিবাগ থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ১২:১০:১৪ PM

মেন্দিবাগ থেকে যুবকের লাশ উদ্ধার


সিলেটের সুরমা নদীর পার থেকে ফয়েজ আহমেদ (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জ জেলার শিমুলকান্দি গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র। নিহত যুবক ফয়েজ আহমদ একজন অটোরিকশা চালক। তিনি  নগরীর সোবহানীঘাট এলাকার একটি কলোনীতে ভাড়া থাকতেন।

বুধবার সকালে নগরীর মেন্দিবাগসংলগ্ন নদীর পার থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবকের বডির বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। দেখে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর