হবিগঞ্জে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
হবিগঞ্জে মাধবপুরে আদুরী বাকতি সুনিতা (৪৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করছে পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) বেলা সাড়র ৩ টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুরা গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সুনিতা উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের ৯ নম্বর বস্তির মৃত লক্ষীপ্রসাদ বাকতি'র স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি সকাল ৮ টার দিকে আদুরী বাকতি সুনিতা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের সদস্যরা ১৪ জানুয়ারি মাধবপুর থানায় একটি অভিযোগ করেন।
বুধবার দক্ষিণ বেজুরা গ্রামের পুকুরে এক নারীর মরদেহ ভেসে থাকতে দেখে গ্রামের লোকজন মাধবপুর থানায় খবর দেয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো: আতিকুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে
আজকের সিলেট/১৭ জানুয়ারি/ এস এ/ জে কে এস
হবিগঞ্জ প্রতিনিধি 








