সিলেট-ভোলাগঞ্জ ধোপাগুল বঙ্গবন্ধু মহাসড়কে প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু। সোমবার সন্ধ্যায় ধোপাগুলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুস সবুর ও রেহানা বেগম।
এ দুর্ঘটনায় আরও আহত হয়েছেন- আব্দুল মতিন ও ইকরা বেগম নামে দুজন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন- খবর পেয়ে আমাদের পুলিশ টিম দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।
আজকের সিলেট/ডি/এপি









