বিয়ানীবাজারে কংক্রিটের ব্লক ফ্যাক্টরির উদ্বোধন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩১ AM

বিয়ানীবাজারে কংক্রিটের ব্লক ফ্যাক্টরির উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৮/০১/২০২৪ ০৯:৫২:৫১ AM

বিয়ানীবাজারে কংক্রিটের ব্লক ফ্যাক্টরির উদ্বোধন

কংক্রিটের ব্লক ফ্যাক্টরির উদ্বোধন


কম খরচে পরিবেশবান্ধব ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণে কংক্রিটের ইট তৈরির ফ্যাক্টরি উদ্বোধন করা হয়েছে। বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারা নদীর শেওলা ব্রিজ সংলগ্ন কন বল্ক বাংলাদেশ কংক্রিট ব্রিকস এ্যান্ড ব্লক ফ্যাক্টরি বুধবার বিকেলে উদ্বোধন করেছেন সিলেট গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী।

উদ্বেধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট গণপূর্ত  সার্কেলের তত্ত্ববধায়ক প্রকৌশলী মো. ওসমান গনী, সিলেট গণপূর্ত সার্কেলের অতিরিক্ত প্রকৌশলী আবু জাফর প্রিন্স সহ সিলেট গণপূর্ত  সার্কেলের র্কমকর্তারা।

এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দারূল ইসলাম চৌধুরী দারা, সাইদুস সালাম, দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির প্রমুখ।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দারূল ইসলাম চৌধুরী দারা জানান, পরিবেশ বান্ধব, কম খরচ, ভূমিকম্প সহনশীল অত্যন্ত মজবুত পাকা ভবন নির্মাণে এ কংক্রিটের ইটের জুড়ি নেই।

উদ্বোধন অনুষ্ঠানে সিলেট গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী বলেন ‘পরিবেশবান্ধব ব্লক ইট উৎপাদনকারীদের প্রণোদনা প্রদান করবে সরকার। ইট ভাটার ধোঁয়া পরিবেশের জন্য অনেক ক্ষতিকর তাই পুরানো ইটের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি করতেই হবে। প্রথমদিকে এটার প্রচলন কষ্টকর হলেও পরিবেশের স্বার্থে সবাইকে এটা গ্রহণ করতে হবে।’

আজকের সিলেট/বিজ্ঞপ্তি/মিমো

সিলেটজুড়ে


মহানগর