হবিগঞ্জ -৪ আসন মাধবপুর-চুনারুঘাট এর এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন কে হত্যার হুমকি প্রতিবাদে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মহাসড়কে নতুন ব্রীজ গোলচত্বর এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন ও এক প্রতিবাদ সভা করা হয়েছে ।
বৃহস্পতিবার বিকালে ঢাকা - সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ উপজেলা গোলচত্বরে জনগণের আয়োজনে অর্ধ লক্ষাধিক জনতা উপস্থিতিতে ব্যানার নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন , চুনারুঘাট উপজেলা সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ খায়রুন আক্তার , জাপানি এম এ মালেক, চুনারুঘাট উপজেলা আ'লীগের সহ-সভাপতি ও উবাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রজব আলী, শায়েস্তাগঞ্জ পৌর আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, জেলা যুবলীগের নেতা শাহজাহান চৌধুরী সেজু, চুনারুঘাট উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বশির, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ আনচলিক যুবলীগের সভাপতি মোঃ ফারুক মিয়া, শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সোহেল আরমান, উপজেলা যুবলীগ নেতা সুমন শেখ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান জামেল, সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর সহ আরো অনেক প্রমূখ ।
বক্তারা বলেন- আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা চাই, আইনশৃঙ্খলা বাহিনী আমাদের এমপি ব্যারিস্টার সুমনের হত্যার হুমকি দাতাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যতায় চুনারুঘাট-মাধবপুর উপজেলা সহ জেলার প্রতিটি উপজেলার সর্বস্তরের জনতা কঠোর আন্দোলনে মহাসড়কে রাজপথে নামবে। এসময় শায়েস্তাগঞ্জ মহাসড়কের উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে প্রায় এক ঘন্টা।
আজকের সিলেট/ডি/এপি
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








