হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছেন। মিতু আক্তার (২৬) হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাখরপুর গ্রামের স্বপন মিয়ার স্ত্রী।
শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই নামক স্থানে দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা মাধবপুরগামী সিএনজি অটোরিকশা (হবিগঞ্জ-খ ১১-৭৬৬৪) ও ঢাকা থেকে ছেড়ে সিলেটগামী ট্রাকের (ঢাকা মেট্রো-ন ১৭-০২৫৯) মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই মিতু আক্তার মারা যান।
এছাড়াও সিএনজি অটোরিকশার চালকসহ চারজন গুরুতর আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কর্মীরা নিহত ও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/জেএন/এসটি
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








