বিয়ানীবাজারে অটোরিকশার ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৭ PM

বিয়ানীবাজারে অটোরিকশার ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০১/২০২৪ ০৫:০১:১২ AM

বিয়ানীবাজারে অটোরিকশার ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত


বিয়ানীবাজার উপজেলার শেওলার দিঘলবাক এলাকায় নিজের বাড়ির সামনে অটোরিকশার ধাক্কায় মাহমুদ হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়ে মাহমুদ বালিঙ্গা নয়াবাজারে গিয়েছিলেন। ফেরার পথে বাড়ির সামনে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশটি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর