কানাডায় ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ AM

কানাডায় ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৪ ১০:৫৩:২৯ AM

কানাডায় ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প


কানাডায় ভ্যাঙ্কুভার দ্বীপের টোফিনো উপকূলে আঘাত হানলো রিখটার স্কেলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। অবশ্য ভূমিকম্পের জেরে কোনো ক্ষয়ক্ষতির তথ্য সামনে আসেনি।

ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার কানাডার টোফিনোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।  

ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার (৪.৯৭ মাইল) গভীরতায় আঘাত হানে বলেও জানিয়েছে মার্কিন এই সংস্থাটি।

অবশ্য ভূমিকম্পের জেরে তাৎক্ষণিকভাবে হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

এমন কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর