কালিঘাট থেকে ৩ জুয়ারি গ্রেফতার
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৮ AM

কালিঘাট থেকে ৩ জুয়ারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০৭/২০২৪ ১২:০৮:০৭ PM

কালিঘাট থেকে ৩ জুয়ারি গ্রেফতার


সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ৩ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- সুনামগঞ্জ জেলার ধর্মপাশার জায়ারকোনা গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে মো. সাইফুর রহমান (৪২), নগরীর কাজির বাজার এলাকার হেলাল আহমদের ছেলে অপু আহমদ (২৬), শেখঘাট টিকরপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মজলু মিয়া (২৪)।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর কালিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, নগরীর কালিঘাট শাহচট রোডস্থ পয়াজপট্টি এলাকায় জুয়ার আসর বসেছে এমন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসম জুয়া খেলার সরঞ্জাম তাদের কাছ থেকে জব্দ করা হয়।

এসএমপির মিডিয়া অফিসার এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর