সিলেটে অবৈধ পথে আসা ৩ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। আটক আসামিরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার তেঁতলী গ্রামের মৃত আব্দুল নুরের ছেলে আব্দুল হামিদ (৩১) ও বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুল মালিক (২৪)।
শুক্রবার মহানগরীর এয়ারপোর্ট থানার খাসদবির এলাকা থেকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির একটি দল ৫৮ বস্তা চিনিসহ দুজনকে আটক করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার খাসদবির এলাকায় একটি পিকআপ তল্লাশি করা হয়। এসময় ৫৮ বস্তা ভারতীয় চিনিসহ দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আজকের সিলেট/ডি/এপি









