মেয়র মুহিবের শুনানি আজ
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৬ PM

মেয়র মুহিবের শুনানি আজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ০৯:২২:০৯ AM

মেয়র মুহিবের শুনানি আজ


সিলেটের বিশ্বনাথ পৌরসভার আলোচিত-সমালোচিত মেয়র মুহিবুর রহমানের অভিযুক্ত কর্মকাণ্ড নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে আজ।

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ স্বাক্ষরিত এক তদন্ত-নোটিশ সূত্রে বিষয়টি জানা গেছে।

নোটিশে উল্লেখ, বিশ্বনাথ পৌরসভার মেয়রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে আনিত অভিযোগসমূহ এবং বিনানুমতিতে বিদেশ গমণে অধিকতর তদন্ত করার জন্য ১৪ জুলাই রোববার সকাল ১০টায় বিশ্বনাথ পৌরসভা কার্যালয়ে অভিযোগসমূহের তদন্ত অনুষ্ঠিত হবে। উক্ত তদন্তানুষ্ঠানে অভিযোগকারী ও অভিযোগ সংশ্লিষ্ট সকল উপস্থিত থেকে তথ্য প্রমাণাদি উপস্থাপন ও লিখিত বক্তব্য প্রদান করবেন।

২৭ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নানা ধরণের অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে পৌরমেয়র মুহিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে বহিষ্কারাদেশের বিরুদ্ধে আপিল করা এক রিটের প্রেক্ষিতে ১ জুলাই হাইকোর্ট তাঁকে স্বপদে বহাল রাখেন উচ্চ আদালত।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর