হবিগঞ্জে দেড় হাজার কৃষকের মধ্যে বিনামূল্যের সার-বীজ বিতরণ
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০৯ PM

হবিগঞ্জে দেড় হাজার কৃষকের মধ্যে বিনামূল্যের সার-বীজ বিতরণ

সংবাদদাতা

প্রকাশিত: ১৪/০৭/২০২৪ ০৬:০১:২৪ AM

হবিগঞ্জে দেড় হাজার কৃষকের মধ্যে বিনামূল্যের সার-বীজ বিতরণ


হবিগঞ্জ সদর উপজেলায় দেড় হাজার কৃষককে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হচ্ছে। রবিবার (১৪ জুলাই) বিকেলে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির কৃষি প্রধান অতিথি হয়ে প্রণোদনা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হচ্ছে।
 
 স্থানীয় সংবাদ সূত্র জানায়, দেড় হাজার কৃষককে পাঁচ কেজি উপসী ধান বীজ, দশ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) ও দশ কেজি করে ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার প্রদান করছে সরকার। রোববার সদর উপজেলা পরিষদ হলরুমে তালিকাভুক্ত দেড় হাজার কৃষকের মধ্যে অর্ধেককে প্রণোদনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বাকী অর্ধেক কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, “আমাদের কৃষকরা আত্মসম্মান নিয়ে জীবিকা নির্বাহ করেন। তারা কখনও সহায়তার খাতায় নাম লেখাতে চান না। তাদের পরিশ্রমেই আমাদের সবার জন্য খাবার জুটে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের উপহার হিসেবে সার-বীজ দিয়ে থাকেন।”

এ সময় এমপি আবু জাহির কৃষি প্রণোদনা ও যন্ত্রপাতি বিতরণে যেন কোন অনিয়ম না হয় সেজন্য সকলকে সজাগ থাকার আহবান জানান।
 
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা শরীফা আক্তার কুমকুম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম প্রমুখ।

 

আজকের সিলেট/বার্তা/কে.আর

সিলেটজুড়ে


মহানগর