সিলেটের দুই উপজেলায় দুটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে নারীসহ ১০ জন আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের খাগাইল এলাকায়। বিজিবির একটি পিকআপ ও একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হন। আহতদের মধ্যে সিএনজি অটোরিকশার ৪ যাত্রী ও ২ বিজিবি সদস্য রয়েছেন। সংঘর্ষটি রোববার বেলা ৩টায় ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, বিজিবির পিকআপটি কোম্পানীগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল এবং সিএনজি অটোরিকশা মাছ নিয়ে সিলেট থেকে কোম্পানীগঞ্জ আসছিল। সংঘর্ষের ফলে সিএনজি অটোরিকশা দুমড়েমুচড়ে যায় এবং বিজিবির পিকআপটির সামনের দিকে ক্ষতিগ্রস্ত হয়। আহতদের সিলেটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
একইদিনে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ফেঞ্চুগঞ্জ এলাকায় দুর্ঘটনার ঘটে। একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ডুবে যায়। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। ফেঞ্চুগঞ্জ ইলাশপুর এলাকায় উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের পাশে বিকেলে এই দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আহতদের উদ্ধার করেন।
দুটি দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছেন এবং তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করছে।
আজকের সিলেট/ডি/এপি









