সিলেটে আবারও পৃথক অভিযানে ৪৪৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৭০ হাজার টাকা। এসময় গ্রেফতার হয়েছে ৪ চোরাচালানী।
গ্রেফতারকৃতরা হলো- মুসলিম উদ্দিন (২২), জসীম উদ্দিন (৩৮), আক্তার উদ্দিন(২৪) ও আমান উল্লাহ (২২)।
সোমবার (১৫ জুলাই) বিকেলে সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সম্রাট তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা পুলিশ জানায়, ১৫ জুলাই জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নে নিজগ্রাম থেকে ৫৮ বস্তা চিনি জব্দ করা হয়। এসময় গ্রেফতার হয় ৩ জন। এরআগে ১৪ জুলাই রাত আটটায় জেলার গোয়াইনঘাট থানার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর গ্রামের দুটি বসতঘর থেকে প্রথমে ৯৮ বস্তা পরে আরও ২৮৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ। এসময় গ্রেফতার হয় আমান উল্লাহ নসামের এ চোরাচালানী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন পক্রিয়াধীন বলে জানিয়ে জেলা পুলিশ।
এরআগে ১৩ জুলাই জেলার জৈন্তাপুর উপজেলায় পৃথক পৃথক অভিযান করে ৭৯৫ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার করে সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখা। যার আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ ৭৯ হাজার ২০০ টাকা।
উল্লেখ্য,সিলেট মহানগর পুলিশের অভিযানে ভারতীয় চোরাই চিনির বড় বড় চালান নিয়মিত জব্দ করা হলেও সিলেট জেলা পুলিশের এটি সম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অভিযান। যদিও সিলেট মহানগর পুলিশ যেসব অভিযানে বড় বড় চিনির চালান আটক করছে সেগুলো জেলা পুলিশের অধীনে সীমান্ত থানাগুলোর সড়ক ব্যবহার করে শহরে ডুকে। াজ্ঞাত কারণে জেলা পুলিশ এতদিন নিষ্ক্রিয় থাকলেও গত তিনদিন ধরে জেলা পুলিশ চোরাচালান রোধে সক্রিয় হয়ে ওঠে।
আজকের সিলেট/বার্তা/কে.আর









