নগরীতে ছাত্রদলের ককটেল বিস্ফোরণ
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫৯ AM

নগরীতে ছাত্রদলের ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৭/২০২৪ ০২:৩৮:৪৩ AM

নগরীতে ছাত্রদলের ককটেল বিস্ফোরণ


নগরীতে ছাত্রদলের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার বেলা দুইটার দিকে নগরীর বন্দরবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার বেলা পৌনে দুইটার দিকে নগরীর বন্দরবাজার কেন্দ্রীর মসজিদের সামনে থেকে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে হাসান রাব্বী ও  জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার (হাজী দিনার)’র নেতেৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি হাছান মার্কেটের সামনে আসামাত্র মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় পুলিশও ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এরই মধ্যে পুরানলেন এলাকা থেকে যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী আবারও পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটালে পুলিশ তাদের ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।

এর কিছুক্ষণ পর রাজা জিসি স্কুলের সামনে থেকে আবারও ছাত্রদলের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটালে পুলিশ তাদের ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে নেতাকর্মীরা মহাজনপট্টির দিকে পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর