তীব্র গরমে পুড়ছে সিলেট। বৃহস্পতিবার সিলেটের তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ তা আরও বাড়তে পারে বলে আভাস পাওয়া গেছে।
শুক্রবার সকাল থেকেই কড়া রোদ আর তীব্র গরমে জনজীবনে নাভিশ^াস উঠেছে। ভোর থেকেই গরমের তীব্রতা বাড়ছে। ভ্যাপসা গরমে ত্রাহি অবস্থা বিরাজ করছে।
এদিকে, টানা কারফিউ এর নাকাল লোকজন গতকাল বৃহস্পতিবার শিথিলের দিনে রোদ-গরম উপেক্ষা করে কাজে বের হন। ঘেমে নেয়ে তাদের নাকাল হয়ে অনেককে কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। রিকশাওয়ালা ও শ্রমজীবীরা অন্যান্য সময় গরমে ক্লান্তিতে জিরিয়ে নিলেও বৃহস্পতিবার তা করতে দেখা যায়নি অনেককে।
নগরীর রিকাবীবাজারে এক রিকশাচালক বলেন, অন্য সময় হলে এক টিপ দিয়ে কিছুটা জিরিয়ে নিতাম। কিন্তু গত এক সপ্তাহ খুব খারাপ গিয়েছে কারফিউ নিয়ে। তাই আজ যত কষ্টই হোক কম জিরিয়ে টিপ মারছি। দেশের অবস্থা কী হয় জানিনা। ঘরে বসে থাকলে আমাদের মুখে কেউ খাবার তুলে দেবেনা। তাই পরিস্থিতি বিবেচনা করে আগাম কষ্ট করে নিচ্ছি।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








