জকিগঞ্জে ১ হাজার ৫৪ বস্তা চোরাই চিনিসহ, আটক ৩
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৬ AM

জকিগঞ্জে ১ হাজার ৫৪ বস্তা চোরাই চিনিসহ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৭/২০২৪ ০৫:২৬:২৬ AM

 জকিগঞ্জে ১ হাজার ৫৪ বস্তা চোরাই চিনিসহ, আটক ৩


সিলেটের জকিগঞ্জে এবার পুলিশের অভিযানে ১ হাজার ৫৪ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। এসময় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন-কুমিল্লা জেলার দেবীদ্ধার থানার উজানজোড়া গ্রামের সুলতান মোল্লার ছেলে পারভেজ মোশাররফ (২৯), পাবনা জেলার আতাইকুলা গ্রামের কাছারপুর গ্রামের বিলাত আলী মন্ডলের ছেলে মো.সোলাইমান মন্ডল (৩২) ও ভোলা জেলার বুরহান উদ্দিন থানার উত্তর ভাটামারা গ্রামের মো. হানিফের ছেলে মো. বেলাল হোসেন (৩২)।

মঙ্গলবার রাত ৮টার দিকে বারহাল ইউনিয়নের বুরহানপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাই চিনি জব্দ ও তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলি বাস স্ট্যান্ড এলাকার বুরহানপুর গ্রামে সিলেট-জকিগঞ্জ সড়কে ৩টি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০৫৪ বস্তায় ৫২ হাজার ৭০০ কেজি চিনি জব্দ করা হয়। যার বাজারমূল্য সাড়ে ৬ লক্ষ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জে থানার মিডিয়া অফিসার এসআই মফিদুল হক সজল। তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৬, তারিখ-৩১/০৭/২০২৪খ্রি।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর