মিফতাহ্ সিদ্দিকী মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৫৩ PM

মিফতাহ্ সিদ্দিকী মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/০৮/২০২৪ ০৯:২৭:০৭ AM

মিফতাহ্ সিদ্দিকী মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি


আন্দোলন সংগ্রাম চলমান অবস্থায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বিদেশে অবস্থান করায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।

বৃহষ্পতিবার বিএনপির সহ দপ্তর সম্পাদক এডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, দেশব্যাপী চলমান সরকারের পদত্যাগের একদফা দাবী আদায়ে বিএনপির আন্দোলনে দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী সার্বক্ষনিক রাজপথে সক্রিয় রয়েছেন। যার পুরষ্কার স্বরুপ বিগত মহানগর বিএনপির কাউন্সিলে সভাপতি পদে বিজয়ী হতে না পারলেও দল তাকে মূল্যায়ন করছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর