আখালিয়ায় শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৩৬ PM

আখালিয়ায় শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৮/২০২৪ ০৪:৩৬:০৯ AM

আখালিয়ায় শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া


নগরীর আখালিয়া এলাকায় মাউন্ড এডোরা হসপিটালের সামনে কোটা সংষ্কারের দাবীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দিত পুলিশের পক্ষ থেকে ফাঁকা গুলি, টিয়ার সেল ও সাউন্ড ছুঁড়া হয়। জবাবে শিক্ষার্থীরাও পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার বিকাল ৪টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের আখালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।  

এসএমপির মুখাপাত্র ও এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বিকেল ৪টা ৩৭ মিনিটে আজকের সিলেটকে জানান, এখনো শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করার চেষ্টা করছে। আমরাও তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।
 

 

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর