মিছিলে মিছিলে উত্তাল কোর্ট পয়েন্ট, ধাওয়া পাল্টা ধাওয়া
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৫৬ PM

মিছিলে মিছিলে উত্তাল কোর্ট পয়েন্ট, ধাওয়া পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০৮/২০২৪ ১২:০২:০৮ PM

মিছিলে মিছিলে উত্তাল কোর্ট পয়েন্ট, ধাওয়া পাল্টা ধাওয়া


সরকার পতনের একদফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোনলে সকাল ১০টার পর থেকেই নগরীর কোর্ট পয়েন্ট দখলে নিয়েছে আন্দোনলকারীরা। এসময় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার দুপুর পৌনে ১২টার দিকে কোর্ট পয়েন্ট এলাকায় গিয়ে দেখা যায়, কোর্ট পয়েন্ট থেকে করিম উল্লাহ পয়েন্ট পর্যন্ত অবস্থান নিয়েছে শিক্ষার্থীর।

শিক্ষার্থীরা সরকার পতনের দাবিতে মুহুর্মুহু শ্লোগান দিতে থাকে। তাদের অদূরেই জামরান চ্বত্ত্বরে অবস্থান নিতে দেখা যায় পুলিশ সদস্যদের। এসময় আন্দোলনকারীরা কোর্ট পয়েন্টে ফ্রুট ওভারব্রীজে লাগানে কয়েকটি শোক দিবসের ব্যানার ছিড়ে আগুব ধরিয়ে দেয়।

দুপুর ১১টা ৫৫ মিনিটের দিকে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছুড়া শুরু করে। এর পর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এরিপোর্ট লেখা পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল।

এদিকে, শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের কারনে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার বিভিন্ন এলাকার দোকানপাঠ বন্ধ ছিল।

এরিপোর্ট লেখা পর্যন্ত সিলেটে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর