সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমানের কার্যালয় ভাঙচুর করে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা।
রোববার বিকালে দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীদের একটি দল হঠাৎ মিছিল নিয়ে সেমিপাকা কার্যালয়টি ভেঙে গুঁড়িয়ে দেয়। এ সময় কার্যালয়ের সামনে থাকা তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি আসবাবেও আগুন দেওয়া হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তার আগেই আন্দোলনকারীরা সরে যান।
সংসদ সদস্য হাবিবুর রহমান বলেন, কার্যালয়টি বন্ধ ছিল। বন্ধ কার্যালয়ে জামায়াত-বিএনপির সদস্যরা গিয়ে ভাঙচুর চালিয়েছে, আগুন দিয়েছে।’
দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ‘হামলা ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এটা করেছে খোঁজ নেওয়া হচ্ছে।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








