সিলেটে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে ৪ সাংবাদিক আহত
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:০৫ PM

সিলেটে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে ৪ সাংবাদিক আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০৮/২০২৪ ১০:০৯:৪০ AM

সিলেটে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে ৪ সাংবাদিক আহত


সিলেটে অসহযোগ আন্দোলনের প্রশত দিনে সকাল থেকেই  নগরীর কোর্ট পয়েন্টে পুলিশ-আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়ার পর সংঘর্ষ শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে সংঘর্ষ ছড়িয়ে পরে নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, সোবহানীঘাট, জেলরোড, উপশহর, শিবগঞ্জ সহ বিভিন্ন এলাকায়। এসব সংঘর্ষে দায়িত্ব পালনকালে চার সাংবাদিক আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ক্যামেরা। 

রোববার নগরীর পৃথক পৃথক স্থানে কর্তব্যপালকালে তারা আহত হন।

আহতরা হলেন- চ্যানেল এস সিলেট অফিসের চিফ রিপোর্টার মঈন উদ্দিন মনজু, একাত্তর টেলিভিশনের রিপোর্টার হোসাইন আহমদ সুজাদ ও ক্যামেরাপার্সন তারেক আহমেদ ও যুগান্তরের ফটো জার্নালিস্ট মামুন হাসান আহত হয়েছেন।

এর মধ্যে চ্যানেল এস সিলেট অফিসের চিফ রিপোর্টার মঈন উদ্দিন মনজু ও দৈনিক যুগান্তরের ফটো জার্নালিস্ট মামুন হাসান গুলিবৃদ্ধ হয়েছেন। একাত্তর টেলিভিশনের রিপোর্টার হোসাইন আহমদ সুজাদ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভাঙা হয়েছে একাত্তর টেলিভিশনের ক্যামেরা।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর