নগরীতে ছাত্র-জনতার বিজয়ের উল্লাস
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:১২ AM

স্বাধীনতার বাংলাদেশ

নগরীতে ছাত্র-জনতার বিজয়ের উল্লাস

আহমেদ পাবেল

প্রকাশিত: ০৫/০৮/২০২৪ ০৬:১৬:০৯ AM

নগরীতে ছাত্র-জনতার বিজয়ের উল্লাস


ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পরাজয় হলো টানা ১৫ বছর পর। সোমবার (৫ আগস্ট)। বাঙালি জাতির স্মরণীয় একটি দিন। কোটা আন্দোলনের জেরে দেশ ছাড়তে বাধ্য হলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন।

বিকেল ৩টার দিকে যখন বিভিন্ন গণমাধ্যমে খবর আসে শেখ হাসিন পদত্যাগ করে দেশ ছেড়েছেন তখনই সিলেট নগরীর বিভিন্ন স্থানে সড়কে নেমে আসেন বিভিন্ন বয়সী মানুষ।

নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, সুবিদবাজার, মদিনামার্কেট, লামাবাজার, সোবহানীঘাট, উপশহরসহ বিভিন্ন স্থানে মানুষ মিছিল নিয়ে বের হন। বৃষ্টি উপেক্ষা করে মিছিলকারীরা রাস্তায় উচ্ছ্বাস করতে থাকেন।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর