ফাইল ছবি
সিলেটের প্রথম নিবন্ধিত নিউজ পোর্টাল আজকের সিলেটে ডটকমে সংবাদ প্রকাশের পর সিলেটের ওসমানীনগর উপজেলার আনসার ভিডিপির আত্মসাৎকৃত শুকনা খাবার ও যাতায়াত ভাতার টাকা ফেরত দেওয়া হয়েছে। ১৭ জানুয়ারি ''ওসমানীনগরে আনসার ভিডিপি সদস্যদের ভাতা আত্মসাতের চেষ্টার অভিযোগ'' নামে হেডলাইনে সংবাদ প্রকাশ হওয়ায় নির্বাচন ডিউটির ১০ দিনের মাথায় দায়িত্ব পালন কারী আনসার ভিডিপির সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে শুকনা খাবার ও যাতায়ত ভাতার আত্মসাৎ হওয়া টাকা ফেরৎ দিয়েছে আনসার ভিডিপির ইউনিয়ন দল নেতা দিলোয়ার হোসেন সহ একাদিক দল নেতারা। এবং সাংবাদিকদেরকে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করে বিভিন্ন ভাবে ভয়ভীতির মাধ্যমে সংবাদ প্রকাশ বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ওসমানীনগরে দায়িত্ব পালনকারী আনসার ভিডিপির দল নেতারা শুকনা খাবার ও যাতায়াত ভাতার টাকা বিহীন ডিউটি শেষে সাধারণ আনসার ভিডিপির সদস্যদেরকে ১ হাজার ও ১২ শত টাকা হারে নির্বাচনী দায়িত্ব পালন দফারফা করে দেওয়ার বিষয়টি জানা জানি হয়ে গেলে উপজেলার অফিস পাড়া সহ বিভিন্ন স্থান জুড়ে সৃষ্টি হয় আলোচনা সমালোচনা।
সাধারণ আনসার ভিডিপির সদস্যদের অভিযোগের সত্যতা স্বীকার করে পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আনসার ভিডিপির টিম লিডার দিলোয়ার হোসেন বলেন, গোয়ালা বাজার ইউনিয়নের টিম লিডার শশাঙ্ক পালের অধিনে ২৯ জন আনসার সদস্য পুরুষ/ মহিলাদেরকে শুকনা খাবার ও যাতায়াত ভাতা ডিউটির সময়ে না দেওয়ার কারণে ১৭ ডিসেম্বর বিকালে আমি ও আমার সহযোগী কামাল হোসেন গোয়ালা বাজার ইউনিয়ন আনসার ভিডিপির টিম লিডার শশাঙ্ক পালের নির্দেশে ও তার দেওয়া টাকা আনসার সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে ৪ শত টাকা হারে যাতায়াত খরচ ও শুকনা খাবারের টাকা দিয়েছি এতে তারা অনেক খুশি হয়েছে।
শুকনা খাবার ও যাতায়াত ভাতার অসম্পূর্ণ টাকা পেয়ে নির্বাচনী দায়িত্ব পালন কারী আনসার ভিডিপির একাধিক সদস্যরা বলেন, আপনাদের লেখনীর মাধ্যমে ৭ জানুয়ারী হয়ে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন ডিউটিতে আমার প্রাপ্য যাতায়াত ও শুকনা খাবারের টাকা বিলম্ব হলেও পেয়ে আমরা অনেক আনন্দিত হয়েছি।
আমাদের ডিউটি ভাতার পূর্ণ টাকা পাওয়ার অপেক্ষায় আছি। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আনসার ভিডিপির অফিসার আবু সাইদ বলেন শুকনা খাবার ও যাতায়াতের অসম্পূর্ন টাকা দেওয়া হয়েছে এবং সংসদ নির্বাচনে ৫৪টি ভোট কেন্দ্রে মোট ৬৪৮ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন যারা তাদের ন্যায্য পাওনা টাকা থেকে বঞ্চিত হবেনা কেউ।
আজকের সিলেট/২০ জানুয়ারি/এমসি/জেকেএস
ওসমানীনগর প্রতিনিধি 








