আগামীতে দারিদ্রমুক্ত সিলেট গড়বো : ড. মোমেন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৫২ PM

আগামীতে দারিদ্রমুক্ত সিলেট গড়বো : ড. মোমেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০/০১/২০২৪ ০৮:০২:৩০ AM

আগামীতে দারিদ্রমুক্ত সিলেট গড়বো : ড. মোমেন


সিলেটে গ্যাস সংযোগ নিয়ে সুখবর দিলেন ড. মোমেন এমপি সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আবদুল মোমেন বলেছেন, জনগণ ভোট দিয়ে আমাকে আবার নির্বাচিত করেছে দেশ ও দশের সেবার জন্য। আমি সে লক্ষেই কাজ করে যাবো। আমার প্রধান লক্ষ্য- সিলেটের মানুষকে স্বাবলম্বী করার মধ্যদিয়ে দারিদ্র্যমুক্ত করা। জনগণ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সে লক্ষ্যে বিভিন্ন উন্নয়নকর্মসূচি গ্রহণ করা হবে। বিশেষ করে সিলেটে শিল্পকারখানা স্থাপন ও গ্যাস সংযোগ প্রদানসহ জরুরি সব প্রকল্প গ্রহণ করা হবে। সবার সহযোগিতায় আগামীতে দারিদ্রমুক্ত সিলেট গড়বো।

শনিবার সকালে এপেক্স ক্লাব অব বাংলাদেশ (জেলা-৪) আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথি বলেন।

সিলেট মহানগরের মেজরটিলাস্থ লন্ডন গ্রেস আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে হাজী আব্দুল খালিক চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ ও এপেক্স বাংলাদেশের সাবেক সভাপতি এম এ কাইয়ুম চৌধুরী।

অনুষ্ঠানে ৫ শ দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেওয় হয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর