হবিগঞ্জ শহরে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে হাবিব মিয়া( ৩০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হাবিব মিয়া বানিয়াচং উপজেলার মখা (হলিমপুর) গ্রামের রিয়াজ মিয়ার পুত্র।
মঙ্গলবার দুপুরের ইনাতাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, হবিগঞ্জ পৌরসভার ইনাতাবাদ এলাকায় পৌরসভার ড্রেন নির্মাণ করে আসছে মঙ্গলবার ওই ড্রেন নির্মাণের করার সময়। অসাবধানতার বসে বিদ্যুৎতের তারে জড়িয়ে পড়ে।
এতে গুরুতর আহত হয় পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসক মোল্লা আবেদুল রেজা
আজকের সিলেট/ডি/এপি
হবিগঞ্জ প্রতিনিধি 








