নবীগঞ্জে পরিত্যক্ত গর্ত থেকে নবজাতকের লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:২৭ AM

নবীগঞ্জে পরিত্যক্ত গর্ত থেকে নবজাতকের লাশ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২০/০১/২০২৪ ১০:৩৯:৫৯ AM

নবীগঞ্জে পরিত্যক্ত গর্ত থেকে নবজাতকের লাশ উদ্ধার


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ি পরগণা দিনারপুরে পরিত্যক্ত গর্ত থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট মাঝপাড়া এলাকার একটি গর্ত থেকে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়- শনিবার রাতে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট মাঝপাড়া এলাকার একটি পরিত্যক্ত গর্তে এক নবজাতকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই সোহাগ আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা- নবজাতকের বয়স ৩-৪ দিন। এদিকে লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী নবজাতকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর