মেন্দিবাগে দুই ট্রাকসহ চোলাই মদ আটক করেছে শিক্ষার্থীরা
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:০৩ PM

মেন্দিবাগে দুই ট্রাকসহ চোলাই মদ আটক করেছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/০৮/২০২৪ ০৮:২১:২৩ AM

মেন্দিবাগে দুই ট্রাকসহ চোলাই মদ আটক করেছে শিক্ষার্থীরা


নগরীতে দুটি ট্রাকে ৪১ ড্রাম চোলাই মদ জব্দ করেছে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা। সন্দেহ ধারণা করে জব্দকৃত ড্রামে ৮২০০ লিটার মদ ছিল।

রোববার বেলা ২টার দিকে মেন্দিবাগ এলাকায় এই ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, দুটি মিনি ট্রাকে সিগন্যাল দিলে, গাড়ি থামান চালকরা। জিজ্ঞাসাবাদকালে দুটি ট্রাকে থাকা দুইজন পালিয়ে গেলে শিক্ষার্থীদের সন্দেহ জাগে। এ সময় গাড়ি তল্লাশি করে একটিতে ২০ ড্রাম ও অপর ট্রাকে ২১ ড্রাম চোলাই মদ পেয়েছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, প্রতি ড্রামে ২০০ লিটার করে মোট ৮২০০ লিটার মদ রয়েছে দুটো ট্রাকে। গাড়ির চালকরা সরকারি মদ বলে দাবি করছে। এরপর শিক্ষার্থীরা সেগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে দেয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) বিএম আশরাফ উল্লাহ এই বিষয়ে বলেন, টহলরত সেনাবাহিনীকে শিক্ষার্থীরা জানালে সেনাবাহিনী সেগুলো কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর