সিলেটে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৪৫ AM

সিলেটে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০৮/২০২৪ ০৫:৪০:০২ AM

সিলেটে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার


মহানগর পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ সদস্যদের কাছ থেকে লুট হওয়া ৭৭টি অস্ত্র ও ১২৬ টি গুলি উদ্ধার করা হয়েছে। তন্মধ্যে সেনাবাহিনীর সহায়তায় ৬০টি অস্ত্র এবং পুলিশ কর্তৃক ১৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে, এসএমজি, চায়না রাইফেল. পিস্তল, শর্টগান ও গ্যাস গান রয়েছে।

মঙ্গলাবর বিকালে এডিসি মিডিয়া, এসএমপি সিলেট থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট মহানগর এলাকার থানা, ফাঁড়ি বা পুলিশ সদস্যদের কাছ থেকে লুট হ‌ওয়া অস্ত্র গুলি নিকটস্থ থানা বা সেনাবাহিনীর ক্যাম্পে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর