কোম্পানীগঞ্জ উপজেলায় আব্দুল কাহার (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মারা যাওয়া কাহার উপজেলার চাটিবহর মাঝপাড়া গ্রামের মো. নুর মিয়ার পুত্র।
রোববার সকাল সাড়ে ১১টায় নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক। আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেলের মর্গে পাঠিয়েছে। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।
আজকের সিলেট/ডি/এসটি
কোম্পানীগঞ্জ প্রতিনিধি 








