চৌহাট্টা আবারো শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৪৪ AM

চৌহাট্টা আবারো শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৮/২০২৪ ০৪:৪৯:৩৫ AM

চৌহাট্টা আবারো শিক্ষার্থীদের সড়ক অবরোধ


চৌহাট্টায় একাদশ শ্রেণির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করছে। ১৫ আগষ্ট থেকে আন্দোলনে করে আসছে শিক্ষার্থীরা। ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর সিলেটসহ সারাদেশ শান্ত হতে শুরু করেছিল। তবে এবার ভিন্ন এক ইস্যুতে নিয়ে সিলেটে শুরু হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন ও সড়ক অবরোধ।

শনিবার বিকাল সাড়ে ৩টা থেকে নগরের চৌহাট্টায় সড়ক অবরোধ করেছে সিলেটের বিভিন্ন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি- স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষাগুলো বাতিল করে তাদের অটোপাস করে দেওয়া হোক। এ দাবিতে তারা দুই ঘণ্টা চৌহট্টায় সড়ক অবরোধ রাখার ঘোষণা দিয়েছে।

শিক্ষার্থীদের বক্তব্য- আজ দুই ঘণ্টা সড়কে অবস্থান কর্মসূচির পর তাদের দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর