সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন সিলেট-৫ আসনে জাপার প্রার্থী সাব্বির আহমদ
সুষ্ঠু পরিবেশ না থাকায় নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে সিলেট-৫ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সাব্বির আহমদ বলেছেন, সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল। সম্প্রতি প্রধান নর্বাচন কমিশনার সিলেটে এসেও একই কথা বলেছিলেন। কিন্তু আমরা মাঠে সেরকম কোনো পরিবেশ পাচ্ছি না। তাই নির্বাচন করা খুবই কঠিন।
বুধবার বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচয় বয়কটের ঘোষনা দেন তিনি।
তিনি বলেন, গত ৩০ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার সিলেট সার্কিট হাউজে সব প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন। সেসময় আমরা বিভিন্ন অভিযোগ দিয়েছি। তিনি বিষয়টি নোট করেছেন। এ অভিযোগ দেওয়ার নির্বাচনের পরিবেশ আরও খারাপ হয়েছে। এ পরিস্থিতিতে নির্বাচন করার কোনো পরিবেশ নেই। তাই নির্বাচন বয়কট করেছি।
তিনি আরো বলেন, নির্বাচনের পরিবেশ দলের চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে আলোচনা করেছি। তিনি বলেছেন তোমার এলাকার পরিবেশ তুমি বোঝো। যদি সেরকম পরিবেশ না থাকে তাহলে বয়কট করো।
আজকের সিলেট/এমএম/এসটি
নিজস্ব প্রতিবেদক 








