সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে পরিচালক মুজিবুর রহমান মিন্টুকে।
শনিবার চেম্বারের সচিব মো. গোলাম আক্তার ফারুক প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সভাপতি তাহমিন আহমদের শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপারগ। এছাড়া সিনিয়র সহসভাপতি মো. এমদাদ হোসেন ও সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করায় সিনিয়র পরিচালক মুজিবুর রহমান মিন্টুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চেম্বারের সভাপতি তাহমিন আহমদ চৌধুরীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার অভিযোগে দায়ের করা একাধিক মামলা দায়ের করা হয়েছে।
সিলেট চেম্বারের সদ্দস্য ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, সদস্যদের না জানিয়ে, প্রকাশ্যে কোন তফশিল ছাড়াই গোপনে চেম্বার অব কমার্সের কমিটি গঠন করা হয়। ৫ আগস্ট সরকার শেখ হাসিনা সরকার পতনের পর চেম্বার অব কমার্সের কমিটি ভেঙে দিয়ে নির্বাচনের মাধ্যমে নতুন পর্ষদ গঠনের দাবি তুলেন ব্যবসায়ীরা।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








