চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন
সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসকদের উপর দুর্বৃত্তদের ন্যাক্কারজনক হামলা ও সরকারি সম্পদ বিনষ্টের প্রতিবাদে হবিগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিবাদ ও মানববন্ধন করেছে।
রোববার দুপুর ১ টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার সামনে সদর হাসপাতালের তত্বাবধায় ডাক্তার আমিনুল হক সরকারের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ সিভিল সার্জন ডাক্তার নুরুল হক, ডেপুটি সিভিল সার্জন মোখলেছুর রহমান উজ্জ্বল, ডাক্তার মিঠুন রায়সহ চিকিৎসকগন। হাসপাতালের অন্যান্য কর্মচারীরাও অংশনেয় এ প্রতিবাদে।
চিকিৎসকদের দাবী, গত ১৯ জানুয়ারি দিবাগত রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্বৃত্তরা ন্যাক্কারজনক ভাবে হামলা চালায় চিকিৎসকদের উপর পাশাপাশি তারা সরকারি সম্পদ বিনষ্ট করে। হামলা কারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
তারা দাবী করেন তাদের কর্মস্থল হোক নিরাপদ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য আইন বাস্তবায়ন করা হোক।
আজকের সিলেট/২২ জানুয়ারি/জেকেএস
মোহাম্মদ শাহ আলম, হবিগঞ্জ থেকে 








