শীতার্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব বলেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। সোমবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার ফুলতৈল ছগাম নুরানী মাদ্রাসা হিফজ শাখার শিক্ষার্থীদে মাঝে তিনি কম্বল বিতরণকালে উপরোক্ত কথা বলেন।
হাকিম চৌধুরীর বলেন, তীব্র শৈত্যপ্রবাহে মানুষ কষ্ট পাচ্ছে। সামর্থ্যবান সবাইকে অসহায় শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। দেশের নিম্ন আয় মানুষসহ সারাদেশে তীব্র শৈত্যপ্রবাহে মানুষ দিশাহারা। বিশেষ করে গরিব, অসহায় শিক্ষার্থীদেরকে শীতে অনেক দুর্ভোগ পোহাচ্ছে। মানবতার আহ্বানে সাড়া দিয়ে এসব শিক্ষার্থীদের পাশে সার্মথবানদের এগিয়ে আসতে হবে।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক খায়রুল আমিন, তোয়াকুল ইউনিয়ন পরিষদের মেম্বার মর্তুজ আলীসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/২২ জানুয়ারি/জেকেএস
সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট থেকে 








