দেশ থেকে পালানোর সময় বিমানবন্দরে দুই যুবলীগ নেতা আটক
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৩৪ PM

দেশ থেকে পালানোর সময় বিমানবন্দরে দুই যুবলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৮/২০২৪ ০৮:০৯:১২ AM

দেশ থেকে পালানোর সময় বিমানবন্দরে দুই যুবলীগ নেতা আটক


দেশ থেকে পালাতে গিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের ভাগনাসহ দুই যুবলীগ নেতা আটক। এর মধ্যে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। আটকরা হলেন- সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগনা ও বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান- যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল ও বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৫টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাঁদের আটক করেন। তারা দুজন সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান। 

বিশ্বস্ত সূত্রে জানা যায়- মৌলভীবাজার জেলার বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা ছালেহ আহমেদ জুয়েল (পাসপোর্ট নম্বর: A12749446) এবং জালাল আহমেদ (পাসপোর্ট নম্বর:A07019670) বিরুদ্ধে বড়লেখা থানায় মামলা (মামলা নং-৯, তারিখঃ ২৩/৮/২০২৪ খ্রি:) থাকায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট ইমিগ্রেশন কর্তৃক তাদের আটক করেন।

এ বিষয়ে জানতে চাইলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ আজকের সিলেটকে বলেন, 'দুইজনকে আটকের ঘটনাটি সত্য। তবে বিস্তারিত এখনো জানা হয়নি।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর