নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে তিনজন গ্রেফতার
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৮ PM

নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে তিনজন গ্রেফতার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ০৯:৩১:৩৯ AM

নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে তিনজন গ্রেফতার

নবীগঞ্জ উপজেলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ


নবীগঞ্জ উপজেলার পৃথকস্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও চোলাই মদসহ দুইজন সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- পৌর এলাকার রাজনগর গ্রামের রুস্তম আলীর ছেলে আলী আজগর (২৮), আমড়াখাইর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মোঃ সমসু মিয়া(৫২), বরকতপুর গ্রামের সিরাজুল হকের ছেলে কোহিনুর মিয়া (৪৫)।

সোমবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়- রবিবার রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ থানা পুলিশ নবীগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টের নিম্বর টাওয়ারের সামনে অভিযান চালিয়ে আলী আজগর (২৮)কে ৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। অন্যদিকে বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নে আমড়াখাইর ভূমিহীন পাড়া এলাকায় অভিযান চালিয়ে সমসু মিয়া (৫২) কে ১৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়। অপরদিকে নবীগঞ্জ থানার নন এফআইআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কোহিনুর মিয়া (৪৫)কে বরকতপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।  সোমবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। 

নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী বলেন, মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



আজকের সিলেট/প্রতিনিধি/এমএম

সিলেটজুড়ে


মহানগর