নগরীর ফুটপাত সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড ও হকারদের দখলে
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:২৭ AM

নগরীর ফুটপাত সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড ও হকারদের দখলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৮/২০২৪ ০৫:৪১:৪৭ AM

নগরীর ফুটপাত সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড ও হকারদের দখলে


নগরীর ফুটপাত সিএনজি অটোরিক্সার স্ট্যান্ড ও হকারদের দখলে চলে গেছে। এ অবস্থায় নগরীতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

রোববার সকাল ১১টায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ অভিযান পরিচালিত করা হবে।

নগরীর কোর্ট পয়েন্টের আশ-পাশে সিএনজি অটোরিক্সার অবৈধ স্ট্যান্ড গড়ে তুলতে দেখা গেছে। পাশাপাশি বন্দরবাজার, জিন্দাবাজার এমনকি তালতলা এলাকাও চলে গেছে ভ্রাম্যমাণ হকারদের দখলে। এ নিয়ে উদ্বিগ্ন সচেতন মহল।

এফবিসিসিআই’র সাবেক পরিচালক হিজকিল গুলজার জানান, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ সিএনজি অটোরিক্সা ও হকারদের দখলে চলে যাওয়ায় মানুষের দুর্ভোগের সীমা থাকছে না। এ অবস্থার দ্রুত অবসান দাবি করেন তিনি।

সংশ্লিষ্টরা জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়নের পর সিলেট সিটি কর্পোরেশনের কার্যক্রমেও হযবরল অবস্থার সৃষ্টি হয়। এরই মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে বরখাস্ত করা হয়েছে। ৫ আগস্টের পর তার (আনোয়ারুজ্জামান) অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না। মন্ত্রণালয় থেকে সিলেটের বিভাগীয় কমিশনারকে সিসিকের প্রশাসকের দায়িত্বে বসানো হয়েছে।

এদিকে, সিসিকের জনসংযোগ শাখা থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- নগরীর যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালু করা হবে তাদের পক্ষ থেকে।

সিটি কর্পোরেশন জনসংযোগ শাখা সূত্রে জানা যায়, সম্প্রতি পরিলক্ষিত হচ্ছে যে, সড়ক ও ফুটপাত সমূহ দখল করে ব্যবসা পরিচালনা করছেন ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে নগরজুড়ে চরম দুর্ভোগ ও তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফুটপাত থেকে ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার জন্য গত কয়েক দিন ধরে নগরীর বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে। জনসাধারণের চলাচল ও যানজট নিরসনে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, এনডিসির নেতৃত্বে, কাউন্সিলরবৃন্দ, ছাত্র-জনতা ও স্থানীয়দের সহযোগিতায় প্রয়োজন।

উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী অভিযানে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন তিনি।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর