দিরাইয়ে নদীর পাড় থেকে কাদামাখা নবজাতক উদ্ধার
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৮ PM

দিরাইয়ে নদীর পাড় থেকে কাদামাখা নবজাতক উদ্ধার

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০১/২০২৪ ১১:০২:২৮ AM

দিরাইয়ে নদীর পাড় থেকে কাদামাখা নবজাতক উদ্ধার


সুনামগঞ্জের দিরাই উপজেলার পিয়াইন নদীর তীর থেকে কাদামাখা অবস্থায়  এক নবজাতক উদ্ধার করেছেন এলাকাবাসী। তবে কে বা কারা নবজাতককে পুরনো গামছা দিয়ে মুড়িয়ে কাদা পানিতে ফেলে গেছে তা জানা সম্ভব হয়নি।

সোমবার রাতে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের পাশের পিয়াইন নদীর তীর থেকে নবজাতককে উদ্ধার করা হয়। শিশুটিতে বর্তমানে সুলেমানপুর আফজাল মিয়ার বাড়িতে রাখা হয়েছে।

রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈলেন তালুকদার জানান, সুলেমানপুর গ্রামের পাশে পিয়াইন নদীর তীর থেকে একজন নবজাতক উদ্ধার করেছে গ্রামবাসী। ঘটনাটি শুনেছি। নবজাতককে আপাতত একটি পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর