ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন শেখ হাসিনা: মামুনুল হক
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৪১ PM

ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন শেখ হাসিনা: মামুনুল হক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৯/২০২৪ ১১:৪৪:৩৬ AM

ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন শেখ হাসিনা: মামুনুল হক


বাংলাদেশ খেলাফত মসলিসের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা তার লুটপাটের মধ্য দিয়ে বিগত ১৬ বছরে বাংলাদেশের অর্থনীতিকে এক মহাসংকটে নিপতিত করে গেছেন। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হলে বিএনপিসহ সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে।

বুধবার সন্ধ্যায় ছাত্র-জনতার বিপ্লবে শহিদদের আত্মার মাগফেরাত ও আহতদের রোগমুক্তি কামনায় বাংলাদেশ খেলাফত মজলিস মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে ষ্টেডিয়াম মাঠে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের আপামর জনসাধারনের আশা-আঙ্খাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে প্রতিবেশী রাষ্ট ভারতের পরামর্শ ও নির্দেশনায় সংবিধান সংশোধন করে ইসলামকে সংকোচিত করে শিক্ষানীতি গ্রহণ করেছিল। বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্য বানানোর যে স্বপ্ন শেখ হাসিনা দেখেছিল তা ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ধুলিসাৎ হয়ে গেছে।

মামুনুল হক বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে শেখ হাসিনা ভারত বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে ষড়যন্ত্রকারীদের বিরদ্ধে।

আওয়ামী লীগের নাম নিয়ে রাজনীতি না করার আহবান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার ৫০ বছরের রাজনীতি লুটপাটের রাজনীতি, ৫০ বছরের রাজনীতি খুন-গুমের রাজনীতি, ৫০ বছরের রাজনীতি দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার রাজনীতি।

তিনি আরও বলেন, শেখ হাসিনা এদেশের মানুষের উন্নয়নের জন্য আসেনি, এসেছিল প্রতিশোধ নিতে।  ২০০৬ সাল থেকে ২০২৪ সালে ৫ আগস্ট পযর্ন্ত প্রতিটি খুন-গুমের বিচার করা হবে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।

বাংলাদেশ খেলাফত মসলিসের মাধবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন সেলিমের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য রাখেন-সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহম্মদ, যুগ্ম মহাসিচব মাওলানা আতাউল্লাহ আমিন, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধবপুর সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল প্রমুখ।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর